রাজারহাটে জামায়াতের যুব বিভাগের কমিটি গঠন: সভাপতি মাহাবুব, সম্পাদক খোকন - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Sunday, 23 August 2026

রাজারহাটে জামায়াতের যুব বিভাগের কমিটি গঠন: সভাপতি মাহাবুব, সম্পাদক খোকন

 



মোঃ শেখ সাদী, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:  

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখার যুব বিভাগের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে খন্দকার মাওলানা মাহাবুবুর রহমানকে সভাপতি এবং খোকন পাটোয়ারীকে সম্পাদক (সেক্রেটারি) করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও যুগোপযোগী করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে আরিফুল ইসলাম, অফিস সম্পাদক নুর আলম, ক্রীড়া সম্পাদক মাহিন ইসলাম এবং মিডিয়া ও প্রচার সম্পাদক হিসেবে তোফায়েল আহমেদ দায়িত্ব পেয়েছেন।

সংগঠনের সংশ্লিষ্টরা জানান, নতুন কমিটি রাজারহাটের যুবসমাজকে ইতিবাচক ও কল্যাণমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি খন্দকার মাওলানা মাহাবুবুর রহমান ও সম্পাদক খোকন পাটোয়ারী এক যৌথ বার্তায় অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন। একই সঙ্গে যুবসমাজকে মাদক, সামাজিক অবক্ষয় ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে আদর্শ, নৈতিকতা ও কল্যাণভিত্তিক সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

No comments:

Post a Comment