কৃষ্ণনগরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Friday, 22 May 2026

কৃষ্ণনগরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

 



মোঃ জাকির হোসেন,স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের অভিযানে ১৭ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের ফুয়েল পেপারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২১ মে ২০২৬) জুড়ী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কৃষ্ণনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই আসামিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের পর এসআই মোঃ ফরহাদ মিয়া বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

জুড়ী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

No comments:

Post a Comment