জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ঢাকা–সিলেট মহাসড়কের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অতি জরুরি ভিত্তিতে মহাসড়কটির সংস্কার কাজ শেষ করা প্রয়োজন।
বুধবার (৪ মার্চ) সিলেটে এনসিপি আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে অংশ নিতে এসে তিনি এ বিষয়ে কথা বলেন। পরে নিজের ফেসবুক পোস্টেও ঢাকা–সিলেট মহাসড়কের দুরবস্থার বিষয়টি তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানান।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সড়কের বর্তমান পরিস্থিতির কারণে প্রতিদিন যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে সংস্কারকাজ চললেও তা দ্রুত শেষ না হওয়ায় মানুষের কষ্ট আরও বেড়েছে।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সময়ের মধ্যে ঢাকা–সিলেট মহাসড়কের সংস্কারকাজ সম্পন্ন করার আহ্বান জানান।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment