"হিংস্র থাবায়" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Thursday, 21 May 2026

"হিংস্র থাবায়" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী

 হিংস্র থাবায়

 মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী 



শিশির ভেজা ভোরের আলোয়

যে রামিসা হাসতো,

মেঘের ডানায় চড়ে সে 

নীল আকাশে ভাসতো।


হঠাৎ ঝড়ে থমকে গেল 

তার স্বপ্নে ওড়া,

পশুর থাবায় ভেঙে গেল 

তার স্বপ্ন পুরা।


থমকে গেছে রামিসা আজ

স্তব্ধ তার গান,

অমানুষের হিংস্র থাবায় বিক্ষত 

রামিসার দেহ প্রাণ।


শরীরে তার কালশিটে দাগ মনে হাজারো ক্ষত,

সমাজ শুধু বিচার খোঁজে

নিয়ম-নীতির মতো।


আর কতকাল কাঁদবে বলো 

রামিসাদের দল?

সমাজ তুমি কবে ভাঙবে 

এই নষ্ট কোলাহল?


রামিসা আবার জাগবে তবে

ঘুচবে সব আঁধার,

নতুন ভোরে মুছে ফেলবে কলঙ্ক এই ব্যাধির।

No comments:

Post a Comment