"প্রতিরোধ চাই" লিখেছেন নাট্যকার মোঃমনির সরদার - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Thursday, 21 May 2026

"প্রতিরোধ চাই" লিখেছেন নাট্যকার মোঃমনির সরদার

 প্রতিরোধ চাই 

নাট্যকার মোঃমনির সরদার 

গোসাইরহাট ,শরীয়তপুর। 



শহর থেকে গ্রাম

ছড়িয়ে গেছে বিষ,

মাদকের কালো ছায়ায়

নষ্ট হচ্ছে ভবিষ্যৎ।


অলি গলির মোড়ে

অন্ধকারের ডাক,

স্বপ্নগুলো হারিয়ে যায়

নেশার আগুনে পুড়ে।


তরুণের চোখে আজ

ক্লান্তির ছাপ,

বৃদ্ধ মানুষও হারায়

জীবনের মানচিত্র।


ছাত্রের হাতে বই নয়,

উঠে নেশার ধোঁয়া,

ছাত্রীর স্বপ্ন ভাঙে

নিঃশব্দ কান্না।


মায়ের চোখে ভয়,

বাবার বুকে ক্ষত,

একটি পরিবার ভাঙে

প্রতিদিন নীরবে।


আমরা প্রতিরোধ চাই,

সচেতনতার আলো,

প্রতিটি পাড়ায় জাগুক

মানবতার ডাক।


খেলার মাঠ ভরে উঠুক

হাসি আর গানে,

তরুণরা বাঁচুক আবার

সুন্দর জীবনের টানে।


এসো হাতে হাত রেখে

শপথ করি আজ,

মাদকমুক্ত হোক

আমাদের সমাজ।

No comments:

Post a Comment