"অহংকার" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Sunday, 23 August 2026

"অহংকার" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী

 অহংকার

মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী 



বাপের ও বাপ আছে ভাই

কথাটা তো মিথ্যে নয়,

বড়াই করো যতোই তুমি

ভয় যে তোমার মনে রয়।


পাহাড়েতে মেঘ জমে

তার উপরে আকাশ ভাই,

তোমার চেয়ে শক্তিমান

কোথাও না কোথাও নাই?


গর্ব করো নাতো বেশি

শক্তি নিয়ে অহংকার,

এই ধরায় সবারই কিন্তু 

আছে এক মহাভার।


সিংহ বলে আমিই রাজা

বনে আমার একাধিপত্য,

হঠাৎ যখন শিকার ধরে

ভেঙে যায় তার অহম্যত্ব।


সবার উপরে সত্য রয়

কেউ নয় কভু বড়,

মাথা নত করে তাই

শান্ত হয়ে পথ ধর।

No comments:

Post a Comment