তুমি কি জানো
নাট্যকার মোঃ মনির সরদার
তুমি কি জানো
আমার প্রিয়জন কে?
যার নাম মনে পড়লেই
নীরব হৃদয় কথা বলে,
যার একটুখানি হাসিতে
আমার শত দুঃখ
অকারণে হারিয়ে যায়।
তুমি জানো না
আমি বলছি,
সে আমার সুবর্ণা মজুমদার।
তুমি কি জানো
আমার অনুভূতির মানুষ কে?
যাকে চোখের সামনে না দেখেও
প্রতিটি মুহূর্তে অনুভব করি,
নিঃশব্দ রাতের অন্ধকারে
যার কথা ভেবে
আমি একা একা হাসি।
সে আমার সুবর্ণা মজুমদার ,
আমার অনুভূতির গভীর নদী,
যার কাছে হারিয়ে ফেলেছি
আমার সমস্ত অহংকার,
সমস্ত অভিমান,
আর মনের গোপন দরজা।
তুমি কি জানো
আমার ভাবনার মানুষ কে?
দিনের ব্যস্ততার মাঝেও
যার কথা মনে পড়ে,
রাতের নীরবতায়
যার স্মৃতি এসে
হৃদয়ের পাশে বসে।
আমার প্রতিটি ভাবনার শেষে
একটি নামই থেকে যায়—
সুবর্ণা মজুমদার ।
তুমি কি জানো
আমার প্রেম কোথায়?
প্রেম তো শুধু
ঠোঁটের হাসি নয়,
প্রেম মানে তার সুখে হাসা,
তার কষ্টে নীরবে কাঁদা,
তার অভিমানে নিজেকে
আরও একটু কাছে টেনে নেওয়া।
প্রেম মানে
তার হাত ধরে বলা,
“যত ঝড়ই আসুক জীবনে,
আমি তোমার পাশে আছি।”
তুমি কি জানো
আমার ভালোবাসা কী?
ভালোবাসা মানে শুধু
তাকে পাওয়ার আকাঙ্ক্ষা নয়,
বরং তার প্রতিটি স্বপ্নকে
নিজের স্বপ্ন করে নেওয়া।
তার চোখে যদি জল আসে,
আমার হৃদয় যেন ভিজে যায়,
তার মুখে যদি হাসি ফোটে,
আমার পৃথিবীটা
আলোয় ভরে যায়।
তাই তো বলি
আমার প্রিয়জন,
আমার অনুভূতি,
আমার ভাবনা,
আমার স্বপ্ন,
আমার ভালোবাসা
সবকিছুর গভীরে
একটি নামই লেখা
সুবর্ণা মজুমদার।
যদি কোনোদিন
আমাকে প্রশ্ন করা হয়
“তোমার জীবনে সবচেয়ে আপন কে?”
আমি কোনো দীর্ঘ উত্তর দেব না,
শুধু মুচকি হেসে বলব
যার নাম আমার হৃদয়ের পাতায়
ভালোবাসা দিয়ে লেখা,
সে-ই আমার সুবর্ণা মজুমদার ,
সে-ই আমার প্রিয় অর্ধাঙ্গিনী।
কলমে— নাট্যকার মোঃ মনির সরদার
গোসাইরহাট, শরীয়তপুর।


No comments:
Post a Comment