"পথচারী" লিখেছন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Tuesday, 18 August 2026

"পথচারী" লিখেছন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী

 পথচারী

মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী 




রোদ-বৃষ্টি মাথায় নিয়ে চলে পথচারী,

পিঠে তার ঝুলে থাকে স্মৃতির আঁকারি।


চেনা পথ অচেনা হয় সন্ধ্যার আঁধারে,

ঠিকানা হারায় সে যে কার ইশারারে।


ধুলোমাখা পা দুটি ক্লান্তি না মেখে,

হেঁটে যায় একা একা পথ দূরে রেখে।


কেউ তাকে চেনে না তো ভিড়ের মাঝেতে,

একলা সে গান গাওয়া সাথের মিছিলে।


পাতার ঝরার শব্দে মন হয় ভারী,

সে যে এই শহরের এক মৌন প্রহরী।


দুচোখে ঝিলমিল করে কোলাহল আলো,

পথচারী একা জানে কী লাগে ভালো।


চায় না তো বড় কিছু জীবনের কাছে,

যতটুকু পাওয়া যায় তাতেই সে বাঁচে।


গোধূলির আলো তার সাথী হয়ে রয়,

মনে তার জমে থাকে না তো কোনো ভয়।


পথিকের শেষ নেই এই চলা অবিরাম,

কোনো এক দূর গাঁয়ে পেতে চায় সে থাম।


ফুরিয়ে যাওয়ার আগে পথ চিনে নেওয়া,

পথচারী এভাবেই দিয়ে যায় বেঁচে রওয়া।

No comments:

Post a Comment