অদ্ভুত হাসি সুবর্ণা মজুমদার
নাট্যকার মোঃ মনির সরদার
গোসাইরহাট, শরীয়তপুর।
বৃষ্টি ভেজা সন্ধ্যা রাতে
তোমাকেই দেখি,
সুবর্ণা মজুমদার
তোমার লাল লিপস্টিক মাখা ঠোঁটের
অদ্ভুত মিষ্টি হাসি।
তোমার সেই জীবন্ত হাসি
যতই দেখি আমি,
ততই যেন মুগ্ধ হয়ে
হারিয়ে যাই তোমার প্রেমে।
শরতের সাদা কাশফুল
যেমন আনন্দ ছড়ায়,
তোমার হাসি তারও চেয়ে
বেশি সুখ বিলায়।
তুমি যতই দুরন্ত হও
প্রেমের ডানায় ভেসে,
আমি ততই হারিয়ে যাই
তোমার মায়ার দেশে।
সুবর্ণা মজুমদার,
বুঝেও কেন বোঝো না?
তোমার সেই অদ্ভুত হাসি
আমার হৃদয় ছোঁয়?
নক্ষত্রভরা আকাশ জুড়ে
যেমন জ্বলে আলো,
তোমার হাসি দেখলে আমার
মনটা হয়ে যায় ভালো।
আমি শুধুই তোমায় ভালোবাসি
সুখে কিংবা দুঃখে,
তুমি আমায় ভালোবাসো কি না
জানতে চাই না মুখে।
তবুও যদি একদিন তুমি
সুযোগ পেয়ে বলো,
“ভালোবাসি তোমায়”
সেই একটি কথাই হবে
জীবনের সবচেয়ে বড় দামী।
সেই তৃপ্তির মৃত্যু নেই,
থাকবে হৃদয়জুড়ে,
কথা দিলাম—শেষ নিঃশ্বাসে
রাখব তোমায় আগলে ধরে।
যদিও তুমি আর আমি
অচেনা-অজানা মানুষ,
তবু তোমার অদ্ভুত হাসি
কেড়ে নিল আমার হুঁশ।
চেয়ে চেয়ে দেখেছি শুধু
তোমার কালো চুল,
আর সেই মায়াবী হাসি
মন যে হলো ব্যাকুল।
ভালোবাসা বুঝি এমনই হয়,
জানি না তার ভাষা,
প্রকৃতির রঙে রঙিন হয়ে
সাজে মনের আশা।
তোমার হাসির একটুখানি
মায়া পেলেই আজ,
শূন্য হৃদয় ভরে ওঠে
ভালোবাসায়।

No comments:
Post a Comment