নিখোঁজের ৩০ ঘণ্টা পর বাড়ি ফিরেছে সিলেটের এসএসসি পরীক্ষার্থী বিপাশা দে (দিয়া) - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Friday, 24 July 2026

নিখোঁজের ৩০ ঘণ্টা পর বাড়ি ফিরেছে সিলেটের এসএসসি পরীক্ষার্থী বিপাশা দে (দিয়া)

 


টানা প্রায় ৩০ ঘণ্টার উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটিয়ে বাড়ি ফিরেছে সিলেট নগরী থেকে নিখোঁজ হওয়া এসএসসি পরীক্ষার্থী বিপাশা দে (দিয়া)। 

শুক্রবার (২৪ জুলাই) রাত প্রায় ৮টার দিকে তিনি পরিবারের কাছে ফিরে আসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরীর বাবা আইনজীবী বিপ্লব কান্তি দে মাধব । বিপাশা রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিলো বলে জানিয়েছেন তিনি।


বিপাশার ফিরে আসার তথ্য জানিয়ে শুক্রবার রাতে বিপ্লব কান্তি দে মাধব ফেসবুকে লিখেন, ‘স্রষ্টা মহান। আমাদের আদরের সন্তান বিপাশা দে দিয়া অভিমান করে আত্মীয়ের বাসায় চলে গিয়েছিল- সে ফিরে এসেছে। আপনাদের সবার সহযোগিতা সহমর্মিতায় কাছে রাখার জন্য আমরা কৃতজ্ঞ। সকলের মঙ্গল হোক।’


এর আগে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার পর থেকে বিপাশার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সিলেটের আইনজীবী মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

বিপাশার বাবা, সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, মেয়ের সন্ধানে র‍্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন। এ ঘটনায় এসএমপির মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)ও করা হয়েছিল।


বিপাশা দে সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের পৈত্যপাড়া (শিববাড়ী) এলাকার বাসিন্দা। তিনি সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।


পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপাশা নিরাপদে বাড়ি ফিরেছেন। তার ফিরে আসায় স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে নিখোঁজের সময় যেসব ব্যক্তি, গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খোঁজখবর নেওয়া ও সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবার।


No comments:

Post a Comment