মরহুম দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Friday, 24 July 2026

মরহুম দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

 



নিজস্ব প্রতিবেদক:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগরে প্রয়াত সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা মরহুম দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত করেছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার বাদ জুমা তিনি রাধানগরে পৌঁছে মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

কবর জিয়ারতের আগে তিনি রাধানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে মরহুম দিলদার হোসেন সেলিমের রাজনৈতিক অবদান এবং এলাকার উন্নয়নে তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মরহুম দিলদার হোসেন সেলিম ছিলেন সিলেট-৪ আসনের মানুষের একজন জনপ্রিয় ও জননন্দিত নেতা। মানুষের কল্যাণে তাঁর আত্মনিবেদিত রাজনীতি ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর আদর্শকে ধারণ করে এলাকার উন্নয়ন এবং জনগণের সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কবর জিয়ারতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment