"জিভে আসে জল" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Saturday, 25 July 2026

"জিভে আসে জল" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী

 জিভে আসে জল

মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী 



 সবুজ মাঠে পাখির গানে জাগে ভোর,

আনিছ চৌধুরী সানীর ঘরে সাহিত্যিকদের রোল।

উঠোন জুড়ে রোদের ঝিলিক হাসছে সবুজ ঘাস,

সানী ভাইয়ের মিষ্টি ডাকে জুড়ায় সবার শ্বাস।

টেবিলেতে সাজানো আছে খুদের ভাতের থালি,

শুঁটকি ভর্তার গন্ধে আজ মন হারাতে খালি।

মরিচ পোড়া ঝাঁঝালো রূপ রসুনের সেই ঘ্রাণ,

ভর্তা মাখা দেখে সবার প্রাণ জুড়ায় অফুরান।

চামচ ছুঁতেই লালচে রঙে জিভে আসে জল,

সাহিত্য নিয়ে জমে উঠে কথার কোলাহল।

কবিতারই পংক্তিমালা উড়ছে ডানার মতো,

সানী ভাইয়ের আতিথিয়তা ভোলার নয় তো শত।

প্লেটে প্লেটে ভর্তা বাড়ে সবার মুখেই হাসি,

এই আড্ডাকে সবার চেয়ে বড্ড বেশি ভালোবাসি।

দুপুর গড়ায় ছায়ার টানে ঘড়ির কাঁটা চলে,

মন বলে আজ থেমো না কেউ গল্প থাকুক বলে।

সুহিলপুরের এই স্মৃতিটা হৃদয়ে রবে জমে,

সানী ভাইয়ের শুঁটকি ভর্তা অমর থাকুক সমে।

No comments:

Post a Comment