"রক্তাক্ত বাংলাদে" লিখেছেন নাট্যকার মোঃ মনির সরদার - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Saturday, 25 July 2026

"রক্তাক্ত বাংলাদে" লিখেছেন নাট্যকার মোঃ মনির সরদার

 রক্তাক্ত বাংলাদে

নাট্যকার মোঃ মনির সরদার 



বাতাসে লাশের গন্ধ,

রক্তাক্ত আমার বাংলা।

জাগ্রত তরুণ ছাত্র,

বুক চিতিয়ে দাঁড়ায় রাজপথে।


চোখে নেই এক ফোঁটা ঘুম,

গুলির শব্দ বাজে কানে;

তবুও তরুণ দাঁড়িয়ে থাকে,

অধিকার প্রতিষ্ঠার টানে।


জমিনজুড়ে পড়ে আছে

রক্তাক্ত ছাত্রের দেহ;

তবু ভয়ের শিকল ভেঙে

জেগে ওঠে প্রতিবাদের স্রোত।


মিথ্যা ভাষণ শুনব না আর,

অন্যায়ের কাছে নত হব না।

যে রক্ত ঝরিয়েছে মানুষের বুকে,

তার জবাব চাই ন্যায়বিচারে।


যতদিন প্রাণ থাকবে বুকে,

ততদিন সত্যের পাশে রই।

অন্যায়ের বিরুদ্ধে কলম ধরব,

মানুষের অধিকারের কথাই কই।


একতন্ত্রের অন্ধকার নয়,

চাই স্বাধীন চিন্তার দেশ;

ভয় দেখিয়ে দমিয়ে রাখা

কখনো হয়নি শেষ।


আমি লেখক, লিখে যাব

মানুষের কান্না, মানুষের ক্ষত।

গণহত্যা, নিপীড়ন, অবিচারের বিরুদ্ধে

উচ্চারিত হবে আমার প্রতিটি শব্দ।


ঢাকার রাত জেগে থাকে,

নিদ্রাহীন অশ্রুর শহর;

কত স্বপ্ন থেমে গেছে

রক্তাক্ত সেই প্রহর।


সবাই ফেরেনি এখনো ঘরে,

রাজপথে পড়ে আছে স্মৃতি;

ভাই-বোন হারানোর বেদনায়

কাঁদে বাংলার প্রতিটি মাটি।


বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে

মৃত্যুর মিছিল থামে না;

তবুও তরুণ বুক চিতিয়ে

স্বপ্নের পতাকা নামায় না।


ছায়ার ভেতর আতঙ্ক ঘোরে,

তবু জ্বলে প্রতিবাদের দীপ;

মেধার আলো নিভে যায় না,

অন্যায়ের রাত যতই হোক গভীর।


আবু সাঈদের রক্ত যেন

বাংলার মানচিত্রে লেখা নাম;

তার আত্মত্যাগ মনে করায়

স্বাধীনতার চিরন্তন দাম।


মেধার রক্ত ঝরে আজও

অধিকার চাওয়ার অপরাধে;

ইতিহাস একদিন লিখে রাখবে—

সত্য কখনো হারায় না অন্যায়ের কাছে।

No comments:

Post a Comment