জাফলংয়ে বিরল ঘটনা: তিন মুখবিশিষ্ট নবজাতকের জন্ম, শিশুটিকে দেখতে মানুষের উপচে পড়া ভিড় - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Thursday, 16 July 2026

জাফলংয়ে বিরল ঘটনা: তিন মুখবিশিষ্ট নবজাতকের জন্ম, শিশুটিকে দেখতে মানুষের উপচে পড়া ভিড়

 


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের কৈকান্দিপাড় গ্রামে একটি বিরল ঘটনার জন্ম হয়েছে। বৃহস্পতিবার (আজ) সকাল প্রায় ৮টার দিকে স্বাভাবিক (নরমাল) প্রসবের মাধ্যমে একটি তিন মুখবিশিষ্ট নবজাতকের জন্ম হয়।

প্রসব কার্যক্রম পরিচালনা করেন অভিজ্ঞ ধাত্রী শাহনাজ পারভীন ঝর্না। তিনি জানান, দীর্ঘদিন ধরে নিয়মিত নরমাল ডেলিভারি করিয়ে আসলেও এমন বিরল ঘটনা এর আগে কখনও দেখেননি। ঘটনাটি প্রত্যক্ষ করে তিনি গভীরভাবে মর্মাহত হন এবং নবজাতক, তার মা ও পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

তিন মুখবিশিষ্ট নবজাতকের জন্মের খবর দ্রুত এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে শিশুটিকে একনজর দেখতে জাফলংয়ের কৈকান্দিপাড় গ্রামের দুলাল মিয়ার বাড়িতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ সেখানে ভিড় করেন।

নবজাতকের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে স্থানীয়রা শিশুটির সুস্থতা, মায়ের দ্রুত আরোগ্য এবং পুরো পরিবারের জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন।

No comments:

Post a Comment