নাট্যকার মোঃমনির সরদার, শরীয়তপুর থেকে:
শরীয়তপুর জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শরীয়তপুরের সংরক্ষিত নারী সংসদ সদস্য শওকত আরা উর্মি আপা।
এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন বিভাগের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানে। সবাইকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানানো হয়।
গাছ লাগান, পরিবেশ বাঁচান—সবুজ হোক আমাদের শরীয়তপুর, সবুজ হোক বাংলাদেশ।
নাট্যকার মোঃমনির সরদার
তরুণ রাজনীতিূ

No comments:
Post a Comment