জাফলংয়ে জন্ম নেওয়া সেই তিন মুখবিশিষ্ট নবজাতকের মৃত্যু - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Friday, 17 July 2026

জাফলংয়ে জন্ম নেওয়া সেই তিন মুখবিশিষ্ট নবজাতকের মৃত্যু



নিজস্ব প্রতিবেদক:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের কৈকান্দিপাড় গ্রামে জন্ম নেওয়া তিন মুখবিশিষ্ট নবজাতকটি আর বেঁচে নেই।

পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর আনুমানিক ৬টার দিকে নবজাতকটি মারা যায়। জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিরল শারীরিক বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেওয়া শিশুটিকে একনজর দেখতে আগের দিনই এলাকায় মানুষের উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মরহুম নবজাতকের জন্য দোয়া এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা। আল্লাহ তাআলা নিষ্পাপ শিশুটিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

No comments:

Post a Comment