সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ ও একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্র।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১:৫০ মিনিটে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সনঞ্জিত চন্দ্র দাস-এর নেতৃত্বে এসআই সাহাব উদ্দিন, এএসআই মোহাম্মদ সারোয়ার, এএসআই লিটন দেবনাথ ও সঙ্গীয় ফোর্স ০৮ নং তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ এলাকার তোয়াকুল সিএনজি স্ট্যান্ড সংলগ্ন সেতুর ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানে গিয়াস উদ্দিন (পিতা: মৃত হাবেল উদ্দিন, মাতা: জয়গন নেছা, সাং- ভিত্রিখেল হাওর, ইউপি: মধ্যজাফলং, থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট)-কে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল, একটি কালো স্কুলব্যাগে রাখা ১৯ বোতল Officers Choice Blue (৩৭৫ মি.লি.) এবং ৯ বোতল Royal Green Whisky (৭৫০ মি.লি.), মোট ২৮ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

No comments:
Post a Comment