"দরিদ্র পরিবার" লিখেছেন নাট্যকার মোঃ মনির সরদার - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Thursday, 23 July 2026

"দরিদ্র পরিবার" লিখেছেন নাট্যকার মোঃ মনির সরদার

 দরিদ্র পরিবার

নাট্যকার মোঃ মনির সরদার



দরিদ্র ঘরের সন্তান আমি

অভাব ছিল সাথি,

হাসির আড়ালে লুকিয়ে রাখি

হাজার কষ্ট।


বাবা নেই জীবনের পথে

শূন্য হলো ঘর,

তেরো বছর বয়সেই কাঁধে

উঠল সংসারের ভার।


খেলার মাঠে যাইনি আর

হাতে ধরিনি ঘুড়ি,

রোজগারের তাগিদে শুধু

হেঁটেছি আমি বহুদূর।


ভাঙা স্বপ্ন, ছেঁড়া জামা,

চোখে ছিল আশা,

পরিশ্রমের ঘামে লিখেছি

জীবনজয়ের ভাষা।


ক্ষুধার সাথে যুদ্ধ করে

হাসতে শিখেছি আমি,

অন্ধকারে খুঁজে নিয়েছি

আলোরই ঠিকানা আমি।


দারিদ্র্য শুধু কষ্ট নয়

শিখিয়েছে লড়াই,

সৎ পথে যে এগিয়ে চলে

সে হার মানে না ভাই।


আজও আমার মাথা উঁচু

ভাঙেনি কোনো দিন,

পরিশ্রমই আমার শক্তি

এটাই জীবনের ঋণ।


বাবা নেই, তবু তাঁর শিক্ষা

বেঁচে আছে অন্তরে,

সত্য আর পরিশ্রম নিয়েই

চলবো আমি জীবনভর।


দরিদ্র বলে ছোট নই আমি

আছে অগাধ মান,

সততা আর আত্মসম্মানেই

হোক জীবনের জয়গান।

No comments:

Post a Comment