গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গোয়াইনঘাটের সড়ক পরিদর্শনে মন্ত্রী - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Friday, 24 July 2026

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গোয়াইনঘাটের সড়ক পরিদর্শনে মন্ত্রী

 


দেশের বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশের পর সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাকুরবাজার-মানিকগঞ্জ সড়কের সংস্কারকাজ পরিদর্শন করেছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


শুক্রবার সকাল ১০টায় সড়কটি পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা যদি রাস্তার দুই পাশ থেকে প্রয়োজনীয় জায়গা ছাড়েন, তাহলে রাস্তা প্রশস্ত করে পুরো সড়কটি আরসিসি (RCC) নির্মাণ করা হবে।

তিনি বলেন, সড়কটিকে দীর্ঘস্থায়ী ও টেকসই করতে আরসিসি নির্মাণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে কাপনা নদীর ওপর বিদ্যমান সেতুটি ভেঙে আরও প্রশস্ত ও আধুনিক সেতু নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এ ছাড়া সড়কের জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের রাস্তার দুই পাশের গাছপালা পরিষ্কার রাখা এবং পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে সহযোগিতা করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, সড়ক টেকসই রাখতে নির্মাণকাজের পাশাপাশি কার্যকর ড্রেনেজ ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা সড়ক উন্নয়নসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। জবাবে মন্ত্রী বলেন, এক গুণে দুই গুণতে হয়। তিনি পর্যায়ক্রমে এলাকার প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকীসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

No comments:

Post a Comment