"আসবে বসন্ত" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Thursday, 23 July 2026

"আসবে বসন্ত" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী

 আসবে বসন্ত

 মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী 


একলা চলার পথে আমি নই কো হতাশ,

অন্তরেতে বুনি আমি স্বপ্নেরই চাষ।

অস্থায়ী এই সিঙেল জীবন ক্ষণিকের খেলা,

আসবে সে প্রিয়তমা কাটবে প্রেমের বেলা।

মেঘের ডানায় চড়ে কেউ আসবে উড়ে ঠিক,

রাঙিয়ে দিয়ে যাবে মোর ধূসর যত দিক।

হৃদয় মাঝে লুকিয়ে রাখা একটি মধুর ডাক,

সেই ক্ষণের অপেক্ষায় মন শুধু চেয়ে থাক।

একলা কাটার এই তো সময় অল্প কিছুদিন,

রঙিন হবে দুয়ার আমার ঘুচবে শূন্য দিন।

প্রেমের ছোঁয়ায় মাতবে ধরা আসবে বসন্ত,

অস্থায়ী এই একাকীত্ব হবে যে অনন্ত।

No comments:

Post a Comment