হবিগঞ্জের মাধবপুরে কাস্টমস কর্মকর্তার স্বাক্ষর ও সীল জাল করে ভুয়া নথিপত্রের মাধ্যমে ভারতীয় জিরা পরিবহনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ৫৫ বিজিবি। এ সময় প্রায় ৮০ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৩০০ কেজি (২১০ বস্তা) ভারতীয় জিরা এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।"
বৃহস্পতিবার (২৩ জুলাই) নয়টায় হবিগঞ্জ ৫৫ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলক্রসিং এলাকায় বিজিবি চেকপোস্ট বসালে একটি কাভার্ড ভ্যানের চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে জিরাসহ ভুয়া কাস্টমস চালান, জাল সীল ও জাল স্বাক্ষরযুক্ত কাগজপত্র উদ্ধার করা হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান,
তামাবিল ল্যান্ড কাস্টমস কর্তৃপক্ষ নথিপত্র যাচাই করে এগুলো জাল বলে নিশ্চিত করলে বিজিবি চালানটি জব্দ করে। জব্দকৃত জিরা হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

No comments:
Post a Comment