"এক সুতোয় বাঁধা" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 27 July 2026

"এক সুতোয় বাঁধা" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী

 এক সুতোয় বাঁধা

মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী 




ভাগ্য বলে আমিই সেরা আমিই দিই সব,

পরিশ্রম কয় থামাও বৃথা কথার কলরব।

ভাগ্য হাসে লিখি আমি ললাটের লিখন,

আমার বিনে ব্যর্থ হবে সকল আয়োজন।


পরিশ্রম বলে লিখি আমি নিজের ভাগ্য নিজে,

গড়ি মোরা সোনায় সেথা ঘাম ঝরিয়ে ভিজে।

ভাগ্য তখন উত্তর দেয় সুযোগ আমি আনি,

তবেই তো তুমি ফলাও ফসল সে কথা সবাই জানি।


পরিশ্রম কয় সুযোগ আসে ধরতে হয় যে হাতে,

চেষ্টা ছাড়া কেউ কি কভু সফল হতে পারে।

ভাগ্য তবে মেনে নেয় সত্যি তোমার কথা,

পরিশ্রমের ছোঁয়ায় ঘোচে জীবনেরই ব্যথা।


দু'জনার পথচলা এক সুতোয় বাঁধা যে,

পরিশ্রম সারথি হলে ভাগ্য হাসে লাজে।

কর্ম ছাড়া ভাগ্য কেবল শূন্য এক ফানুস,

পরিশ্রমে গড়ে উঠে স্বপ্নের মানুষ।

No comments:

Post a Comment