আপন ভুবন
মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী
মনের খাতা খুলে বসি নদীর তীরে একা,
নীল আকাশে আঁকি আমি মেঘের সাথে দেখা।
কেউ দেখে না মনের কথা কেউ জানে না আর,
কেমন করে বয়ে চলে ভাবনার জোয়ার।
কাগজ কলম সঙ্গী আমার নীরব এই বেলা,
কাটছে আমার আপন মনে মেঘের সাথে খেলা।
আপন ভুবন আপন মতো সুন্দর হয়ে রয়,
সেখানে তো কারো ধমক বা কারো ভয়ের জয়।
শব্দগুলো ডানা মেলে হাজার রঙের টানে,
কে শোনে কার মনের কথা অন্য কোনো প্রাণে।
আপন মনে সুর বাজাই আপন খেয়ালেতে,
কে আর আমার কষ্ট বুঝবে এই বেলাতে।
ঝিরিঝিরি বাতাস আসে জানালা খুলে দিলে,
মন হারায় দূর অজানায় লুকিয়ে কোনো ছিমিলে।
সবাই আপন কাজে ব্যস্ত আপন পথের টানে,
আমার কথা রইল জমা এই অবুঝ গানে।
তাই তো আমি আনমনেতে ছড়াই ছন্দের আলো,
আপন ভুবন নিজের মতো বাসি গো ভালো।

No comments:
Post a Comment