"দিও ক্ষমা" লিখেছেন দ্বীন ইসলাম আনছারী - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 15 June 2026

"দিও ক্ষমা" লিখেছেন দ্বীন ইসলাম আনছারী

 দিও ক্ষমা

 দ্বীন ইসলাম আনছারী 



যদি কখনো শোনেন আমি

দ্বীন ইসলাম আনছারী,

চলে গেছি না ফেরার দেশে

ছেড়ে সব মাতব্বরি।


স্মৃতির পাতায় রেখো মনে

ভুল-ত্রুটি দিও ক্ষমা,

এটাই আমার শেষ মিনতি

এই তো জীবনের জমা।


কান্না-হাসির এই ভুবনে 

ফুরিয়ে এলো বেলা,

সাঙ্গ হলো অবশেষে

আমার সাধ্যের খেলা।


যদি মনে কষ্ট দিয়ে থাকি 

ক্ষমা করো আজ সবে,

মিলেমিশে থেকো আপনজন

এই তো নিয়ম ভবে।


দুনিয়াদারির হিসাব শেষে

ডাক এসেছে দূর,

ভাঙা মনের গহিন থেকে 

বাজল বিদায়ের সুর।


আপনজনের অশ্রুমাখা 

স্মৃতির ডানায় ভর,

দ্বীন ইসলাম আনছারী রবে

ছেড়ে সবার ঘর।

No comments:

Post a Comment