"মহত আশা" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 15 June 2026

"মহত আশা" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী

 মহত আশা

 মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী 




নতুন প্রভাতের আলো হাতে নিয়ে দ্বীন ইসলাম,

ছুটছেন অজানায় গড়ে নিতে সুন্দর এক গ্রাম।


বইয়ের পাতায় তার ভাসে কত রঙের কল্পনা,

মানুষ গড়ার কাজে নেই কোনো তার ক্লান্তি ছলনা।


হৃদয় মাঝে তার জাগে এক বিশাল সুন্দর দেশ,

যেখানে ঘুচে যাবে অশিক্ষা আর কুসংস্কারের শেষ।


জ্ঞানের প্রদীপ জ্বেলে দূর করবেন আঁধার কালো,

চারিদিকে ছড়িয়ে দিতে চান এক স্নিগ্ধ আলো।


কৃষকের মাঠে আর শ্রমিকের ঘামে নব জাগরণ,

তার চোখে ভাসে এক সমৃদ্ধ জীবনের সুশীল বরণ।


স্বপ্ন দেখেন তিনি একতার এক সুদৃঢ় মেলবন্ধনের,

দূর হবে দুঃখ-কষ্ট সব মানুষের এই জীবনের।


কোরআনের আলো দিয়ে সাজাবেন এক নতুন সমাজ,

সত্যের পথে হেঁটে করবেন তিনি সব মহৎ কাজ।


তরুণ প্রজন্মের হাতে তুলে দেবেন শান্তিরই পথ,

ভেঙে দেবেন তিনি যত অন্যায় আর জুলুমের রথ।


নতুন দিগন্ত ছুঁয়ে যাবে তার এই অনাগত দিন,

এই তো স্বপ্ন তার মানবতার সেবায় চিরলীন।


সমাজ জাতির তরে এই তার সুগভীর ভালোবাসা,

দ্বীন ইসলামের মনে শুধু একটাই মহৎ আশা।

No comments:

Post a Comment