সিলেটে নিজের শিশুকে গলা কেটে হত্যা, মা আটক - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Friday, 22 May 2026

সিলেটে নিজের শিশুকে গলা কেটে হত্যা, মা আটক



 সিলেট সদরে নিজের শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছেন এক মা। শুক্রবার (২২ মে) ভোর পাঁচটার দিকে সিলেট সদর উপজেলার কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মা সুবিনা বেগমকে (২৫) আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

নিহত শিশু মাইমুনা জান্নাত তোহা (এক বছর ৮ মাস) কালারুকা গ্রামের আমীর আলীর মেয়ে।

পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে আমীর আলী মসজিদে নামাজে ছিলেন। এসময় মা বটি দা দিয়ে গলা কেটে শিশুটিকে হত্যা করেন। পরে সুবিনা বেগমকে আটক করে থানায় পাঠানো হয়েছে।

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শিশুটির মরদেহের সুরতল রিপোর্ট প্রস্তুত করে মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি শামসুল বাসিত।

No comments:

Post a Comment