"শুভ সন্ধ্যা প্রিয় সুবর্ণা মজুমদার" লিখেছেন নাট্যকার মোঃমনির সরদার - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Friday, 22 May 2026

"শুভ সন্ধ্যা প্রিয় সুবর্ণা মজুমদার" লিখেছেন নাট্যকার মোঃমনির সরদার

"শুভ সন্ধ্যা প্রিয় সুবর্ণা মজুমদার"

 নাট্যকার মোঃমনির সরদার 

গোসাইরহাট ,শরীয়তপুর। 



দিন শেষে নীরবতা

নেমে আসে ধীরে,

আকাশজুড়ে রঙ মাখে

অচেনা বিষাদ ঘিরে।


শুভ সন্ধ্যা—

আর তোমার কথা,

মনজুড়ে জেগে থাকে

অদৃশ্য ব্যাকুলতা।


পাখিরা ফিরে যায়

নিজেদের নীড়ে,

আমি শুধু হারিয়ে যাই

তোমার স্মৃতির ভিড়ে।


শুভ সন্ধ্যা—

চুপচাপ বসে থাকা,

হৃদয়ের ভেতরে

অপ্রকাশিত কিছু ব্যথা।


প্রিয় সুবর্ণা মজুমদার,

তোমার নাম উচ্চারণে

আজও কেঁপে ওঠে মন,

যেন ভালোবাসা এখনো

বেঁচে আছে গোপন।


এই সন্ধ্যার বাতাসে

তোমার ঘ্রাণ মিশে রয়,

দূরে থেকেও তুমি

আমার অনুভূতিময়।

No comments:

Post a Comment