"এটা কেমন বিধান" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Saturday, 23 May 2026

"এটা কেমন বিধান" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী

 এটা কেমন বিধান

 লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী 



নীল আকাশের বুকে আজো

কাঁদে রামিসার প্রাণ,

অকালে ঝরেছে ফুল 

এটা কেমন বিধান?


হৃদয়ে পোড়েছে তার

নিষ্পাপ সব আশা,

কে মুছে দেবে বলো 

এই বুকভাঙ্গা ভালোবাসা?


খুনির বিচার চেয়ে কাঁদে

আজ ভাই বোন,

বিচারের দাবিতলে কেঁপে

ওঠে সবার মন।


ধরণীর বুক চিড়ে জাগুক

কঠোর বিবেক,

ফাঁসির দড়িতে ঝুলুক 

ঐ পিশাচ অন্ধরেক।


কান্নায় ভারী হোক 

বিচারের আকাশ,

রামিসারা ফিরে পাক

জীবনেরই শ্বাস।


দুষ্টের দমনে হোক 

এ ধরায় শান্তি,

খুনি যেন পায় তার

যোগ্যতম শাস্তি।

No comments:

Post a Comment