"সময় নেই" লিখেছেন নাট্যকার মোঃমনির সরদার - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Saturday, 23 May 2026

"সময় নেই" লিখেছেন নাট্যকার মোঃমনির সরদার

 সময় নেই

লিখেছেন নাট্যকার মোঃমনির সরদার 

গোসাইরহাট ,শরীয়তপুর। 



প্রেম করার

সময় নেই,

চলো বিয়ে করে

গল্প বলি।


চোখে চোখ রেখে

রাত জাগবো,

এক কাপ চায়ে

স্বপ্ন আঁকবো।


অভিমান হলে

চুপ থাকবো,

আমি হাসলে

কাছে ডাকবো।


বৃষ্টির দিনে

এক ছাতার নিচে,

ভালোবাসা রাখবো

দু’জন ভিজে ভিজে।


তোমার চুলে

ফুল গুঁজে দিব,

ক্লান্ত বিকেলে

পাশে বসে রইবো।


প্রেমের চিঠি

লিখবো না আর,

সংসারের খাতায়

হবে অধিকার।


রাত গভীরে

গল্প চলবে,

তোমার হাসিতে

মন জড়িয়ে রবে।


ঝগড়া হলে

মান ভাঙাবো,

রাগের মাঝেও

হাতটা ধরবো।


প্রেম করার

সময় কোথায়?

চলো জীবনটাকে

একসাথে সাজাই।


বিয়ের পরে

হোক না প্রেম,

একই ছাদের নিচে

তুমিই আমার অর্ধাঙ্গিনী।

No comments:

Post a Comment