গোয়াইনঘাটে তোয়াকুল কলেজে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন আরিফুল হক চৌধুরী - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Saturday, 16 May 2026

গোয়াইনঘাটে তোয়াকুল কলেজে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন আরিফুল হক চৌধুরী

 


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের গোয়াইনঘাট উপজেলা উপজেলার তোয়াকুল কলেজে ‘বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) সকালে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন আরিফুল হক চৌধুরী এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, নদী ভাঙন ও বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক ও টেকসই বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষ নিরাপদ আশ্রয় গ্রহণের সুযোগ পাবে। তিনি বলেন, “এটি কেবল একটি ভবন নয়, বরং দুর্যোগের সময় মানুষের আস্থার প্রতীক হবে।”

তিনি আরও বলেন, গোয়াইনঘাটের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শুধু নতুন ভবন নির্মাণ নয়, শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করতে হবে।

রতন কুমার অধিকারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাকিম চৌধুরী, রাকিব আল হাফিজ এবং লোকমান হোসেন শিকদার।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন সকাল ১০টায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপজেলার পিয়াইন নাতার খাল ইস্তি ব্রিজ হতে সাকের পেকের খাল ভরাং পর্যন্ত খাল পুনঃখনন কাজেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্থানীয়দের মতে, খাল পুনঃখননের ফলে এলাকায় জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে।

No comments:

Post a Comment