ধলাই দক্ষিণ বালু মহাল ইজারা ঘিরে কোম্পানীগঞ্জে মানববন্ধন - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Sunday, 17 May 2026

ধলাই দক্ষিণ বালু মহাল ইজারা ঘিরে কোম্পানীগঞ্জে মানববন্ধন




নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই দক্ষিণ বালু মহাল ইজারাকে কেন্দ্র করে ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ ঢালারপাড় ও মোস্তফানগর এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল নেতা হযরত আলীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আলমগীর আলম বলেন, গত বছর একটি কুচক্রী মহল আওয়ামী সিন্ডিকেটের সহায়তায় ধলাই দক্ষিণ বালু মহাল ইজারা নিয়ে ইজারার সীমার বাইরে গিয়ে সরকারি রাস্তা, স্কুল, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানসহ সাধারণ মানুষের বসতভিটা ও রেকর্ডীয় ফসলি জমির ব্যাপক ক্ষতিসাধন করেছে।

তিনি আরও বলেন, চলতি বছর সরকার পুনরায় ধলাই দক্ষিণ বালু মহাল ইজারা দিয়েছে। বৈধভাবে লিজকৃত এলাকায় বালু উত্তোলনের জন্য ইজারাদারদের স্বাগত জানানো হলেও ইজারার বাইরে গ্রামের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে এলাকাবাসী কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে।

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ ঢালারপাড় মোস্তফানগর নূরে মদিনা সুন্নী দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদ, নানু মিয়া মেম্বার, জসীম উদ্দিন জসু, আব্দুস সামাদ মেম্বার, কাজল মিয়া, মুফতী হোসাইন আহমেদ তাহেরি, মুফতী আনোয়ার শাহ কোম্পানীগঞ্জী, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও আমিনুল ইসলাম।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, গনি মিয়া, রহমত আলী, হাসান মিয়া, সাদেক মিয়া, রুবেল মিয়া, রুপ মিয়া, হান্নান মিয়া, মানিক মিয়া, নাজির সরকার, বাচ্চু মিয়া, মোজাহিদ মিয়া, মাসুক আহমেদ, সফর মিয়া, অবাইদুল ইসলাম, বাদল মিয়া, সাদু মিয়া, হেলাল মিয়া, কবির মিয়া, শহীদ মিয়া, শরীফ মিয়া, আবু কাশেম, হক মিয়া, গোলাম হোসেন, আলামিন সরকার, সুজন চৌধুরী, মেলন মিয়া, নুর ইসলাম, শাহ আলম, এনামুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

No comments:

Post a Comment