ধর্মের প্রাপ্তি
নাট্যকার মোঃমনির সরদার
গোসাইরহাট শরীয়তপুর।
ধর্ম তোমার করো
পালন মন প্রাণে,
অকারণে মানুষ
মারো হৃদয়ে বিভাজন।।
ভবে তোমার
মিথ্যে ধর্মপরায়ণ,
রাজপথে করো মানুষ
শুধুই চিৎকার।।
কাঁটাতারে ঝুলছে লাশ
তা করো না প্রতিবাদ,
সব ঘটনা জানো মানুষ
তবু্ও করো বিভাজন।।
সত্যবাদী পুরুষ
উর্দ্ধভেদী নারী,
তবুও বেহুশ এই
মানুষ জাতি।।
মিথ্যে চিন্তাবিদ জগৎ নারী
এরা মানুষ সেবার অধিকারী,
হিংসুটি ও শংখিনী নারী
কর্কশ ভাষায় কথা বলে।।
ধর্মকর্ম সব করো
মন করে আনচান,
ধর্ম করো জীবন স্থানে
প্রাপ্তি নিরাঞ্জন অন্তরে।।

No comments:
Post a Comment