Wednesday, 11 March 2026
১০ দিনেও খেজুর যায়নি লালমোহনে, ফেসবুকে তোলপাড়
‘সৌদি আরবের যুবরাজ কিং সালমান হিউম্যানিটিরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর নিয়ে ভোলার লালমোহনে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে।
গত ১ মার্চ জেলাভিত্তিক খেজুর বণ্টনের জন্য জেলা প্রশাসকদের কাছে পাঠায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ভোলা জেলার জন্য ১৮৭ কার্টন খেজুর বরাদ্দ হয়। কিন্তু ১১ মার্চ পর্যন্ত কোথাও খেজুর বণ্টন না করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে।
খেজুর বরাদ্দ বা বিতরণ সংক্রান্ত কোনো তথ্য উপজেলা প্রশাসনের ওয়েবসাইটেও নেই। যে কারণে স্থানীয়দের প্রশ্ন খেজুর কী আসলে বিতরণ করা হয়েছে?
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমদ্দার জানান, মাত্র দুই দিন আগে চিঠি পেয়েছেন। লালমোহনের জন্য ২৪ কার্টন খেজুর বরাদ্দ হয়েছে। যার পরিমাণ ১৯২ কেজি। এগুলো বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় বিতরণ করার জন্য তালিকা করেছেন তারা।
এদিকে লালমোহন উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের মাধ্যমে বরাদ্দকৃত টিআর, কাবিখার কাজ নিয়েও অস্পষ্টতা রয়েছে। গত বছরের ৯ এপ্রিল ২০২৪-২০২৫ অর্থবছরে শুধু টিআর এর ৭৭টি প্রকল্পের তথ্য উপজেলা তথ্য বাতায়নে আপলোড হলেও এরপর আর কোনো প্রকল্পের তথ্য আপলোড করা হয়নি। এমনকি কাবিখার তথ্য, এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন এডিবি, উপজেলা প্রশাসনের নিজস্ব উন্নয়ন তহবিলের কাজ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে প্রাপ্ত টিউবওয়েল কোনো তথ্যই জনসম্মুখে প্রকাশ করা হচ্ছে না। এসব প্রকল্প নিয়ে অনিয়মের আশঙ্কা করছেন সচেতন মহল। অতীতেও এ ধরনের তথ্য জনসম্মুখে প্রকাশের নজির নেই। তবে এসব তথ্য জনসম্মুখে প্রকাশ করে স্বচ্ছতার নজির স্থাপন করবেন নতুন সরকার এ প্রত্যাশা সবার।
সূত্রঃ যুগান্তর
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment