সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাতিরখাল এলাকায় গবাদিপশুর ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটেছে। ভুট্টা ক্ষেতে ঢুকে পড়ার অভিযোগে একটি গরুর পা কুপিয়ে সম্পূর্ণ আলাদা করে দেওয়ার অভিযোগ উঠেছে হিফজুর রহমান (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাতিরখাল গ্রামের একটি গরু পাশের একটি ভুট্টা ক্ষেতে ঢুকে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত হিফজুর রহমান ধারালো অস্ত্র দিয়ে গরুটির ওপর হামলা চালায়। একপর্যায়ে কোপে গরুটির একটি পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর গরুটির মালিক ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় গরুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এমন নির্মম ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।
স্থানীয়রা বলেন, একটি নিরীহ প্রাণীর ওপর এ ধরনের বর্বর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে ঘটনাটি নিয়ে পুরো এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment