Wednesday, 11 March 2026
ভাতিজাকে শাসন করায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
মৌলভীবাজারে ভাতিজাকে মিথ্যে বলার জন্য চড় মেড়ে শাসন করাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে তামিম আহমদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় শহরের টিবি হাসপাতাল সংলগ্ন সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তামিম ওই এলাকার ডাব বিক্রেতা শাহেদ আলীর কনিষ্ঠ সন্তান।মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।অভিযোগ অনুযায়ী, মিথ্যা কথা বলায় শিশু ভাতিজাকে চাচা তামিম তাকে চড় মেরেছিলো। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিশুর বাবা হানিফ রাগের মাথায় ছোট ভাই তানিমকে গলায় ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই নিহত হন তানিম।স্থানীয় ও নিহতের
পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত হানিফ মিয়ার ছেলে মিথ্যা কথা বলায় তার চাচা তামিম তাকে শাসন করতে গিয়ে একটি চড় মারে। পরে চড় মারার বিষয়টি ওই শিশুটি তার বাবা হানিফ মিয়াকে জানালে তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হন। এরপর হানিফ মিয়া তামিমকে ডেকে নিয়ে শার্টের কলার চেপে ধরে গলায় ছুরিকাঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।
নিহতের বড় বোন তানিয়া বেগম বলেন, ‘৬ মাস আগে হানিফ আমার আরেক ভাইয়ের হাত কেটে ফেলেছিল। ওই ঘটনায় সে দীর্ঘদিন জেলেও ছিল। আজ আমার ছোট ভাইটাকে মেরেই ফেলল। তামিম খুব ভালো ছেলে ছিল, সে বাবার সাথে ডাব বিক্রিতে সাহায্য করত।’মৌলভীবাজার সদর মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাটিয়েছে। অভিযুক্ত হানিফ মিয়াকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment