পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোসাইরহাট উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাট্যকার মোঃ মনির সরদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। ঈদের এই পবিত্র দিনে আমি গোসাইরহাট উপজেলার সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি—এই কামনা করি।”
তিনি আরও বলেন, আসন্ন গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করেন।
মনির সরদার বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সিলেট এম.সি. কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং গোসাইরহাট উপজেলা ছাত্রদলের সদস্য হিসেবে সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করেছেন।
তিনি বলেন, “গোসাইরহাটবাসীর সমর্থন পেলে ইনশাআল্লাহ উপজেলাকে একটি আধুনিক, উন্নয়নমুখী ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবো। উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন, মাদকবিরোধী অভিযান জোরদার করা, চাঁদাবাজি বন্ধ করা এবং দুর্নীতিমুক্ত গোসাইরহাট গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।”
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment