মোঃ জাকির হোসেন, জুড়ী প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজের ব্যবহার মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এতে মৃত্যুর ঝুঁকিও থাকে। এরই প্রেক্ষিতে রমাদানে খাদ্যপণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিনের নেতৃত্বে র্যাব-৯ এর ফোর্সের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জিলাপিতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ মিশ্রণ, ক্ষতিকর রং ব্যবহার, পোড়া তেলে খাদ্যপণ্য তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে বুধবার (৪ মার্চ) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মধ্য রবিরবাজারে অবস্থিত আল-মদিনা মিষ্টি ঘরকে ৫০ হাজার টাকা, মেসার্স সুজন মিষ্টি ঘরকে ২০ হাজার টাকা এবং ধানসিঁড়ি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল-আমিন বলেন, এ ধরনের অভিযান জেলা জুড়ে অব্যাহত থাকবে।
Wednesday, 4 March 2026
Home
মৌলভীবাজার
সারাদেশ
কুলাউড়ার রবিরবাজারে জিলাপিতে হাইড্রোজের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
কুলাউড়ার রবিরবাজারে জিলাপিতে হাইড্রোজের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment