কবিতা- রক্ত দিল জনতা
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
রক্ত দিল জনতা
নেতারা চায় ক্ষমতা,
জুলাই সনদ করো না
অপমান।
মাঠ ভরা স্লোগান
শুকায়নি রক্তদান,
মায়ের চোখে জল
বুকের ভেতর দোল।
স্বপ্ন ছিল ন্যায্য,
হলো কেন ভ্রান্ত?
যারা ছিল সাথে
আজ তারা প্রাসাদপাতে।
জনতারই কাঁধে ভর
তবু তাদেরই করে পর,
রক্তে লেখা কথা—
দেশ হবে সবার ব্যথা।
ক্ষমতার মসনদ দূর
মানুষ হোক আগে ভরপুর,
রক্ত দিল জনতা
ভুলে যেও না নেতা-মন্ত্রীরা ।
.....…..................
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
৩/৩/২৬ইং
গোসাইরহাট ,শরীয়তপুর।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment