সিলেটে এনসিপির ইফতারে ছবি তোলা নিয়ে ধাক্কাধাক্কি, পরিস্থিতি সামাল দেন সারজিস - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Wednesday, 4 March 2026

সিলেটে এনসিপির ইফতারে ছবি তোলা নিয়ে ধাক্কাধাক্কি, পরিস্থিতি সামাল দেন সারজিস

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ইফতার মাহফিলে ছবি তোলা নিয়ে দলটির কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।বুধবার সন্ধ্যায় সিলেটের একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার সিলেট বিভাগীয় ইফতার মাহফিলের আয়োজন করে এনসিপি। এতে দলটির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম, মূখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ শীর্ষ নেতারা অংশ নেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইফতার মাহফিলে প্রধান অতিথি নাহিদ ইসলাম অনুষ্ঠানস্থলে আসার পর তার সাথে ছবি তুলতে নেতাকর্মীদের মধ্যে হুলুস্থুল লেগে যায়। এসময় নাহিদের সাথে সেলফি তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি লেগে যায়। পরে সারজিস আলম তাদের শান্ত করেন। ইফতার মাহফিলে বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।তবে এনসিপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোন ধাক্কাধাক্কির ঘটনা ঘটেনি। আগে ছবি তোলা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। পরে সারজিস আলম তাদের শান্ত করেছেন।

No comments:

Post a Comment