সরকারি দপ্তরে দলীয় নিয়োগের অভিযোগ: সিলেটে এনসিপি নেতাদের কঠোর হুঁশিয়ারি - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Wednesday, 4 March 2026

সরকারি দপ্তরে দলীয় নিয়োগের অভিযোগ: সিলেটে এনসিপি নেতাদের কঠোর হুঁশিয়ারি

সংসদে বিরোধীদলীয় চীফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারি নানা দপ্তরে দলীয়করণ করা হচ্ছে। সিটি করপোরেশনগুলোতে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ করা হয়েছে। বুধবার সিলেটের একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে৷ এবার ভুল নয়, পরিপূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে চাই। সংসদে গেলে জবাবদিহিতার জায়গা থেকে প্রশ্ন করা হবে বলেও এসময় মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলটির মূখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, হাদী হত্যার বিচার নিয়ে একচুল পরিমাণ পিছপা হবেন না তারা। যত বড় হেডামওয়ালা হোক না কেন, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। তরুণদের কর্মসংস্থান ও ব্যবসায়ে যুক্ত করার অধিকারকে প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি৷ প্রশাসনে দলীয় লোক নিয়োগের কড়া সমালোচনা করে পাটোয়ারী বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি বন্ধ করুন। ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থা নিয়েও কথা বলেন পাটোয়ারী৷ সিলেট সম্প্রীতির শহর জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, সকলের মধ্যে রাজনৈতিক ও সামাজিক সুসম্পর্ক আছে। প্রাণ-প্রকৃতি সবাই মিলে ধ্বংসও করে৷ এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সদ্য নিয়োগপ্রাপ্ত ডিজিএফআইয়ের প্রধানের ভারত সফরকে নিয়ে সমালোচনা করেন। সারজিস বলেন, সরকারের কিছু ভূমিকা প্রশংসনীয় হলেও দলীয়করণ এবং দুর্নীতির সুযোগ আগামীতে দেওয়া হবে। নির্বাচনের ফল মেনে নিয়ে গণতান্ত্রিক উত্তরণের দিকে দেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আগামী স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। ফ্যাসিবাদের প্রমাণিত দোসর ও জুলাইয়ের বিরোধীদের প্রশ্রয় দিলে ফাঁদে পড়বেন বলেও সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেন সারজিস৷ এতে এনসিপির নেতারা জুলাই সনদ অধ্যাদেশ কার্যকর ও রাষ্ট্রপতিকে অভিসংশন না করলে রাজপথে আন্দোলনের হুশিয়ারি দেন। ইফতার মাহফিলে বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংম নেন।

No comments:

Post a Comment