নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলং এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে প্রশাসন।
মঙ্গলবার (আজ) সকালে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান শুরু হয়। অভিযানে সরকারি খাস জমি দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ ঘরবাড়ি ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রশাসন জানায়, পর্যটন এলাকা জাফলংয়ের পরিবেশ ও সৌন্দর্য রক্ষার স্বার্থে অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে আসছিল। প্রশাসনের এই উচ্ছেদ অভিযানে এলাকায় শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment