কবিতা- ফ্যামিলি পলিটিক্স
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
মনের ভেতর
অজানা আঘাত,
কে আপন
কে বা পর।
ফ্যামিলি পলিটিক্স
ভয়ংকর জিনিস,
আপন মানুষ
হয়ে যায় পর।
ঘরের ভেতর
নীরব আগুন,
মুখে হাসি
মনে হিসাব।
মুখে কথা মিষ্টি
ভেতরে বিষ,
আপন মানুষ
হয় যে পর।
বিশ্বাসগুলো
ভেঙে যায়,
একই টেবিলে
খাওয়া হয়।
তবু মনের মধ্যে
দেয়াল ওঠে,
কেউ সামনে
ভালোবাসে।
মানুষ পেছনে
কথা বলে,
চোখে পানি
ঠোঁটে হাসি।
মনের ভেতর
অজানা কষ্ট,
রক্তের সম্পর্ক
তবু দূরত্ব।
একই ছাদে
একাকিত্ব,
কেউ বোঝে না
কারো মন।
হাসির আড়ালে
লুকানো ঝড়,
ফ্যামিলি পলিটিক্স
সবচেয়ে কঠিন।
কারণ এখানে
শত্রু নেই,
তবু
যুদ্ধ থামে না।
.................
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
১০/৩/২৬ইং
গোসাইরহাট ,শরীয়তপুর।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment