কবিতা- নারীর সঞ্চয়, নারীর শক্তি
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
নারীর সঞ্চয়
নারীর শক্তি,
স্বপ্ন গড়ে
নতুন ভক্তি।
ছোট্ট করে
জমায় টাকা,
ভবিষ্যতের
খোলে চাকা।
হাতে কাজ
মনে জোর,
নারী গড়ে
সোনার ঘর।
সকাল বেলা
শুরু পথ,
পরিশ্রমে
মেটে রয়।
চাল আর ডাল
জমে ধীরে,
হাসি ফোটে
মুখের নীড়ে।
কষ্ট এলেও
হারে না মন,
নারীর হাতে
নতুন জীবন।
মা যে শুধু
ঘরের নয়,
শক্তির আলো
সবার সয়।
ছোট্ট সঞ্চয়
বড় আশা,
নারীর হাতে
বদল ভাষা।
গ্রামের পথে
শহর জুড়ে,
নারীর শক্তি
দাঁড়ায় ঘুরে।
মাথা তুলে
চলে সে আজ,
নিজের হাতে
লিখে সাজ।
স্বপ্ন বোনে
দিনের পরে,
ভবিষ্যতের
আলো ঘরে।
নারীর সঞ্চয়
সোনার চাবি,
দুঃখ ভেঙে
আনে ছবি।
সম্মান দাও
নারীর তরে,
শক্তি আছে
তারই ঘরে।
নারীর সঞ্চয়
নারীর জোর,
এই পৃথিবী
হবে ভোর।
................
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
গোসাইরহাট ,শরীয়তপুর
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment