কবিতা- পবিত্র জুম্মা - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Thursday, 26 February 2026

কবিতা- পবিত্র জুম্মা

কবিতা- পবিত্র জুম্মা লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
আজ পবিত্র জুম্মা নূরের ভরা দিন, আসমানে রহমত খুলে দয়ার ঋণ। ডাকে আজান ধ্বনি কাঁপে নীরব প্রাণ, মসজিদের পথে চলে ঈমানী কাফেলা টান। সাদা টুপি মাথায় পবিত্র সেই সাজ, হৃদয়ে তাওবা ভরা চোখে নরম লাজ। খুতবার বাণী ঝরে সততার ডাক, অন্যায় ভুলে যেতে হোক নতুন পাক। সিজদাতে নত মস্তক অশ্রু ঝরে চুপ, ক্ষমার আশায় মন খোঁজে আলোর রূপ। জুম্মার এই ক্ষণ রহমতের সেতু, ভাঙা হৃদয় জোড়া দয়ার নীল নক্ষত্র। ভাইয়ে ভাই কাঁধে মিলনের দৃশ্য, ভালোবাসা ছড়ায় পবিত্র পরিবেশ। হে প্রভু দয়াময় করো মন পবিত্র, জুম্মার বরকতে হোক জীবন শুদ্ধ।
.............. লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার ২৭/২/২৬ইং গোসাইরহাট ,শরীয়তপুর।

No comments:

Post a Comment