গোয়াইনঘাটে এলপিজি গ্যাসের তীব্র সংকট: ২ হাজার টাকায়ও মিলছে না সিলিন্ডার, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Thursday, 26 February 2026

গোয়াইনঘাটে এলপিজি গ্যাসের তীব্র সংকট: ২ হাজার টাকায়ও মিলছে না সিলিন্ডার, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

চিত্রঃ এলপিজি গ্যাস সিলিন্ডার 

নিজস্ব প্রতিবেদক গোয়াইনঘাট (সিলেট): সিলেটের জেলার গোয়াইনঘাট উপজেলায় তীব্র এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) সংকট দেখা দিয়েছে। সরকার সম্প্রতি প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমানোর ঘোষণা দিলেও স্থানীয় বাজারে তার কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। বরং নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দাম দিয়েও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভোক্তারা। স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাটের বিভিন্ন বাজারে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকারি নির্ধারিত দাম থাকলেও বাস্তবে তা উপেক্ষা করে ব্যবসায়ীরা অতিরিক্ত দামে বিক্রি করছেন। কোথাও কোথাও ১৮০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত দাম চাওয়া হলেও অনেক সময় সেই দামেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ভুক্তভোগী কয়েকজন গৃহিণী জানান, রান্নার জন্য এলপিজি গ্যাসের ওপর নির্ভরশীল হওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। নির্ধারিত দামে সিলিন্ডার না পেয়ে বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে অথবা বিকল্প ব্যবস্থা খুঁজতে হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাস মজুদ রাখছেন এবং পরে বেশি দামে বিক্রি করছেন। এতে বাজারে অস্থিতিশীলতা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, বাজারে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং জরুরি। পাশাপাশি সরকার ঘোষিত মূল্য নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এলপিজি গ্যাস সহজলভ্য হয় এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে সিলিন্ডার কিনতে পারেন।

No comments:

Post a Comment