সবাই এক হয়ে কাজ করব: প্রবাসী কল্যাণমন্ত্রী
শুক্রবার (২০ ফেব্রুযারি) দুপুরে হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারত এবং হযরত মাওলানা নুরুউদ্দিন গহরপুরী (র.)-এর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন- অবকাঠামো উন্নয়ন, সড়ক, রেল ও বিমান নিয়ে আমাদের সব সমস্যার সমাধান দ্রুত করা হবে। সিলেট নিয়ে কোনো বৈষম্য হলে আমরা কখনই মেনে নিব না। জনগণের প্রত্যাশা পূরণে আমাদের সবাইকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment