সিলটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের কামাইদ রাস্তা থেকে ভোলানাথ মন্দির হয়ে হরিপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী অবস্থায় পড়ে আছে। বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটি এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ। কিন্তু কাঁচা ও ভাঙাচোরা অবস্থার কারণে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। সামান্য বৃষ্টি হলেই কাদামাটি ও পানি জমে রাস্তা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। ফলে স্কুল ও কলেজগামী অসংখ্য শিক্ষার্থী নিয়মিত ক্লাসে যেতে পারছে না।
এলাকার বাসিন্দারা জানান, অনেক সময় কয়েক কিলোমিটার ঘুরপথে চলাচল করতে হয়। বর্ষা মৌসুমে সন্তানদের স্কুলে পাঠানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহন করাও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে ওঠে। বিশেষ করে রাতে অ্যাম্বুলেন্স বা যানবাহন প্রবেশ করতে পারে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিভাবক ও সচেতন মহল দ্রুত সড়কটি মাটি ভরাট করে অন্তত অস্থায়ীভাবে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মাননীয় মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত সংস্কারকাজ শুরু হলে হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে এবং শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন নিশ্চিত হবে।
এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার করে নিরাপদ ও টেকসই চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা হোক।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment