অকালে চলে গেলেন হলিউড অভিনেতা এরিক ডেন - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Friday, 20 February 2026

অকালে চলে গেলেন হলিউড অভিনেতা এরিক ডেন

হলিউডের তারকা অভিনেতা এরিক ডেন আর নেই। দীর্ঘ সময় ধরে এএলএস (অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস) নামক এক জটিল স্নায়বিক রোগের সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। অভিনেতার প্রয়াণের খবরটি তার প্রতিনিধি মেলিসা ব্যাংক এক বিবৃতিতে নিশ্চিত করেন। এরিক ডেন তার জীবনের শেষ সময়টুকু পরিবার ও বন্ধুদের সান্নিধ্যেই কাটিয়েছেন বলে জানা যায়। জনপ্রিয় মেডিক্যাল ড্রামা সিরিজ ‘গ্রে’স অ্যানাটমি’-তে ডক্টর মার্ক স্লোয়ান চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে খ্যাতির চূড়ায় পৌঁছান। এরিক ডেন তার এ বিরল রোগের কথা প্রথমবারের মতো প্রকাশ্যে আনেন গত বছর। তখন তিনি জানিয়েছিলেন, এ মরণব্যাধির কারণে তিনি তার ডান হাতের কর্মক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন। এমনকি মৃত্যুর তিন সপ্তাহ আগেও একটি সম্মাননা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু অসুস্থতা বেড়ে যাওয়ায় সেটি আর শেষ পর্যন্ত তার পক্ষে সম্ভব হয়নি। অসুস্থ থাকার পরও জীবনের শেষ সময়গুলোতে বিরল এ রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে এবং গবেষণার কাজে নিজেকে ওতপ্রোতভাবে যুক্ত রেখেছিলেন এরিক ডেন। মৃত্যুকালে তিনি স্ত্রী রেবেকা গেহার্ট এবং দুই কন্যা বিলি ও জর্জিয়াকে রেখে গেছেন।

No comments:

Post a Comment