"প্রেমের নেশা ভয়ংকরনা" লিখেছেন নাট্যকার মোঃ মনির সরদার - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 12 October 2026

"প্রেমের নেশা ভয়ংকরনা" লিখেছেন নাট্যকার মোঃ মনির সরদার

 প্রেমের নেশা ভয়ংকরনা

 নাট্যকার মোঃ মনির সরদার 

গোসাইরহাট শরীয়তপুর।



নেশা করলে হয় না নেশা

প্রেমের নেশা ভয়ংকর, 

মদের নেশা কাটে একদিন

প্রেমের নেশা জীবনভর।


চোখের নেশায় মন যে হারায় 

হৃদয় জুড়ে স্বপ্ন সাজায়, 

মিষ্টি হাসির মায়ার টানে

প্রেমিক শুধু পাগল হয়।


প্রেমের নেশায় আগুন জ্বালে

বুকের ভেতর গোপন কালে, 

হাসির মাঝে অশ্রু ঝরে

ব্যথার নদী হৃদয় ভরে।


মদের নেশায় টলে পা 

প্রেমের নেশায় দিশাহারা, 

মদের নেশা ঘুম পাড়ায় 

প্রেমের নেশা ঘুম কেড়ে নেয়।


প্রেমের নেশায় রাত যে জাগে 

প্রিয় মানুষ স্বপ্নে আসে, 

একটু কথা, একটু হাসি 

তাতেই বলে—ভালোবাসি।


প্রেমের নেশা বড়ই কঠিন 

করে না সে সময়ের অধীন, 

প্রিয় মানুষ দূরে গেলে 

চোখের জল পড়ে গালে।


মদের নেশা ক্ষতি করে 

প্রেমও কখনো মনটা পোড়ে, 

প্রেম যদি হয় ছলনাময় 

সুখের জীবন দুঃখময়।


তবু প্রেমের মায়ার বাঁধন, 

ভুলতে পারে কজন আপন? 

সত্যিকারের প্রেম যে পেলে

স্বর্গ নামে বুকের কোলে।


নেশা করলে হয় না নেশা 

প্রেমের নেশা ভয়ংকর, 

মদের নেশা ফুরিয়ে গেলেও 

প্রেমের নেশা জীবনভর।

No comments:

Post a Comment