"সাম্যের বাণী" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Saturday, 5 September 2026

"সাম্যের বাণী" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী

 সাম্যের বাণী

মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী 

 



এক আল্লাহর ইবাদত করো

নেই কোনো তাঁর শরিক,

সত্যের পথে চললে পাবে 

আলোর দেখা সঠিক।


নবীজির ঐ সুন্নাহ মেনে 

জীবন করো ধন্য,

পরোপকার করবে সদা 

মানবজাতির জন্য।


মাতা-পিতার সেবা করা 

পরম ইবাদত ভাই,

তাঁদের মনে কষ্ট দেওয়ার 

কোনো সুযোগ নাই।


এতিম-দুঃখী গরিব জনে 

বাড়িয়ে দাও হাত,

হিংসা-বিদ্বেষ ভুলে চলো 

কাটুক আঁধার রাত।


পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে 

শুদ্ধ করো মন,

হালাল পথে কামাই করো 

সুখে থাকবে সারাক্ষণ।


মিথ্যা বলা মহাপাপ

তাই সত্য কথা বল,

ন্যায়ের পথে অবিচল থেকে 

সামনে এগিয়ে চল।


বড়দের দাও সম্মান আর 

ছোটদের করো স্নেহ,

পরনিন্দা আর গিবত যেন 

কভু না করে কেহ।


ক্ষমা করা মহান গুণ

রাগ করো না মোটে,

ধৈর্য ধরলে জীবন মাঝে 

শান্তি এসে জোটে।


প্রতিবেশীর খোঁজখবর রাখা 

মোমিন বান্দার কাজ,

সুন্দর আখলাক দিয়ে তবে 

সাজাও নিজের সমাজ।


জ্ঞান অর্জনের তাগিদ আছে 

নারী-পুরুষ সবার,

শান্তি আর সাম্যের বাণী 

ইসলাম দেয় বারবার।

No comments:

Post a Comment